Contact Us
Portal Login School Calendar

বিশেষ বিজ্ঞপ্তি

তারিখ: ৯ই নভেম্বর, ২০২৬ স্থান: দেবনগর

১. প্রাক্তনী পুনর্মিলন উৎসব - ২০২৭

দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় সকল প্রাক্তনীগণকে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা।

আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদর (১৯৬৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত) একত্রিত করার উদ্দেশ্যে বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও প্রশিক্ষকবৃন্দের উদ্যোগে আগামী ২০২৭ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে এক বর্ণাঢ্য ‘প্রাক্তনী পুনর্মিলন উৎসব - ২০২৭’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ২০২৭-এর (Semester -IV) সময়সূচি প্রকাশিত হলে উৎসবের নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসম্ভব বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

২. "স্মৃতিচারণ - ২০২৬" সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা

এই প্রসঙ্গে আরও জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদর নিয়ে পার্শ্ববর্তী একটি বিদ্যালয় ‘স্মৃতিচারণ - ২০২৬’ শীর্ষক একটি অনুষ্ঠান আগামী ২৭ ও ২৮শে ডিসেম্বর, ২০২৬ তারিখে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানটি আমাদের বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত নয়। সেইসঙ্গে বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও প্রশিক্ষকবৃন্দের সঙ্গে ঐ অনুষ্ঠানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সাংগঠনিক সম্পর্ক নেই। সকল প্রাক্তনীদর অবগতির জন্য এই বার্তা প্রকাশ করা হলো।

আশা করি, বিষয়টি আপনারা যথাযথভাবে বিবেচনা করবেন এবং বিদ্যালয়ের সুস্থ, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করবেন।

ধন্যবাদান্তে,

ভারপ্রাপ্ত শিক্ষক, সহশিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও প্রশিক্ষকবৃন্দ

দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

SPECIAL NOTICE

Date: 9 November 2026 Place: Debnagar

1. Grand Alumni Reunion 2027

The school administration, teachers, non-teaching staff, and trainers extend their heartfelt respect, love, and best wishes to all respected alumni of Debnagar Mokshoda Dinda H.S. School.

To bring together all alumni from the years 1965 to 2026, an initiative has been taken by the current authorities, teachers, staff, and trainers to organize a grand "Alumni Reunion - 2027" in the last week of March 2027.

The exact date and detailed schedule will be officially announced once the Higher Secondary Examination 2027 (Semester-IV) routine is published.

2. Important Clarification Regarding "Smriticharan - 2026"

It has come to our attention that an event titled "Smriticharan - 2026" organized by alumni is scheduled to be held at a neighboring school on 27th and 28th December 2026.

Please note that this event is not organized by the current management of Debnagar Mokshoda Dinda H.S. School. Furthermore, the school authorities, teachers, staff, and trainers have no direct or indirect organizational connection with this program. This clarification is issued for the information of all alumni.

We hope everyone will consider this matter appropriately and extend their full cooperation to maintain a healthy, peaceful, and harmonious environment in the school.

Issued by,

Teacher-in-Charge, Assistant Teachers, Non-Teaching Staff, and Trainers

Debnagar Mokshoda Dinda H.S. School